Bangla Jokes

হঠাৎ লাল কার্ড

প্রেমিকার বাড়িতে বসে নতুন কেনা থ্রিডি টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল ফুটবল-ভক্ত রাসেল। হঠাৎ টের পেল, তার হবু শ্বশুর বাড়িতে এসে হাজির। তাও আসছে একেবারে ড্রইংরুমের দিকেই। জান বাঁচাতে আর কোথাও পালানোর জায়গা না পেয়ে রাসেল শেষে টিভির পেছনেই ঠাঁই করে নিল। এদিকে প্রেমিকার বাবাও এসে বসল টিভির সামনে খেলা দেখতে, নড়াচড়ার নাম নেই। রাসেল দেখল, এখানে বসে থাকলে ম্যাচটা আর দেখা হবে না। তাই আর সহ্য করতে না পেরে সে টিভির পেছন দিক থেকে বের হয়েই এল। তাকে দেখে হবু শ্বশুর তো ভীষণ অবাক। বলল, আরে! একে কখন লাল কার্ড দিল রেফারি? দেখলাম না তো!




[ Bangla Jokes ]      [ Return to List ]