Recipe

নিম ডাল

উপকরণঃ
১। ডাল ১ কাপ
২। নিমপাতা ৫-৬টি
৩। রসুন ৪ কোয়া
৪। পেঁয়াজ ১টি
৫। হলুদ সামান্য
৬। লবণ স্বাদমতো
৭। কাঁচামরিচ ২টি
৮। শুকনো মরিচ ১টি
৯। মৌরি সামান্য
১০। সরিষার তেল ১ টেবিল চামচ

প্রণালীঃ
ডাল, হলুদ, মরিচ ও লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হলে নিমপাতা দিয়ে আরেকটু সেদ্ধ করতে হবে। একটু থকথকে হলে অন্য একটি পাত্রে তেল দিয়ে শুকনো মরিচ ও মৌরি ফোড়ন দিতে হবে। রসুন, পেঁয়াজ দিয়ে লাল হলে ডাল ঢেলে একটু চুলায় রেখে নামিয়ে পরিবেশন।

নাজমা হুদা

[ Return to Recipe ]      [ Return to List ]

সর্বাধিক পঠিত




সর্বশেষ সংযোজন