Recipe

শোনকা

উপকরণঃ
১। শজনে পাতা ১ মুঠা
২। পাটশাক ১ মুঠা
৩। কচু শাক ১ মুঠা
৪। লাল/পুঁই শাক ১ মুঠা
৫। পালং শাক ১ মুঠা
৬। রসুন কুচি ১ টেবিল চামচ
৭। খাবার সোডা ১ চিমটি
৮। হলুদ গুঁড়া আধা চা চামচ
৯। আদা বাটা আধা চা চামচ
১০। রসুন বাটা আধা চা চামচ
১১। কাঁচামরিচ ২-৩টি
১২। লবণ স্বাদমতো
১৩। তেল ১ টেবিল চামচ
১৪। পানি ২ কাপ

প্রণালীঃ
তেল ও রসুন কুচি বাদে সব উপকরণ একসঙ্গে সেদ্ধ করে ঘুঁটে নিতে হবে। এবার কড়াইয়ের তেলে রসুন ও কচু শাক ফোড়ন দিয়ে ঘোঁটা শাক দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।

নাজমা হুদা

[ Return to Recipe ]      [ Return to List ]

সর্বাধিক পঠিত




সর্বশেষ সংযোজন