নারকেলি শাপলা ফলি
উপকরণঃ
১। ফলি মাছ (বড়) ২টি
২। নারকেল বাটা ৩ টেবিল চামচ
৩। আদা বাটা আধা চা চামচ
৪। হলুদ গুঁড়া আধা চা চামচ
৫। রসুন বাটা ১ চা চামচ
৬। মরিচ গুঁড়া ১ চা চামচ
৭। লবণ পরিমাণমতো
৮। কাঁচামরিচ ৫-৬ টা
৯। মেথি আধা চা চামচ
১০। সয়াবিন তেল সিকি কাপ
১১। পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
প্রণালীঃ মাছ টুকরা করে লবণ ও হলুদ মেখে ভেজে রাখতে হবে। শাপলা ভাপ দিয়ে রাখতে হবে। অন্য পাত্রে তেল দিয়ে মেথির ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ বাদামি হলে সব মসলা ও লবণ দিয়ে কষাতে হবে। নারকেল দিয়ে ভালোভাবে নাড়তে হবে। নারকেল ভাজা ভাজা হলে সিকি কাপ পানি দিয়ে কষাতে হবে। এতে নারকেলের ক্রিমটা বেরিয়ে আসবে। এবার এক কাপ গরম পানি দিয়ে শাপলা, কাঁচামরিচ ও মাছগুলো বিছিয়ে দিয়ে ঢাকনা দিতে হবে। মাঝারি আঁচে মাখা মাখা ঝোল রেখে নামাতে হবে।
[ Return to Recipe ]
[ Return to List ]
সর্বাধিক পঠিত
সর্বশেষ সংযোজন


