আনারস-লেটুসের সালাদ
উপকরণঃ
১. আনারস (টুকরা করা) ১টা
২. বরফ ঠান্ডা পানিতে ভেজানো লেটুসপাতা ১৬-২০টা
৩. মাঝারি আকারের শসা (টুকরা করা) ২টা
ড্রেসিংয়ের জন্যঃ
৪. লেবুর রস ২ টেবিল চামচ
৫. আনারসের রস ৩ টেবিল চামচ
৬. মধু ১ টেবিল চামচ
৭. গোলমরিচ আধাভাঙা ৭-৮ টা
৮. সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
৯. লবণ পরিমাণমতো
প্রণালীঃ
সব উপকরণ মিলিয়ে ১৫/২০ মিনিট রেখে দিতে হবে। খাওয়ার ঠিক আগে আনারস, লেটুস পাতা ও শসার সঙ্গে ড্রেসিং মিশিয়ে (হালকাভাবে মেলাতে হবে) তাৎক্ষণিকভাবে পরিবেশন করতে হবে। ইচ্ছে হলে বেগুনি বাঁধাকপি টুকরো করে আধা কাপ কিউব দেওয়া যায়।
[ Return to Recipe ]
[ Return to List ]
সর্বাধিক পঠিত
সর্বশেষ সংযোজন


