Household Tips

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে প্রথমেই কাছের থানায় সাধারণ ডায়রি (জিডি) করুন। নতুন আইডি ফিরে পাওয়ার জন্য জিডির কপিসহ প্রকল্প পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। সরাসরি আবেদন করতে হলে যেতে পারেন ঢাকার আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন অফিসের সপ্তম তলায়। আবেদন যাচাই করে কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে নতুন পরিচয়পত্র দেবে।

তবে পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে অন্য পন্থা। আপনার বাড়ি যদি হয় গ্রামে তাহলে আপনাকে যেতে হবে উপজেলা নির্বাচন অফিসে। আর আপনি যদি সিটি করপোরেশনের বাসিন্দা হন তবে ওয়ার্ড কমিশনার কার্যালয়ে যোগাযোগ করতে হবে। বর্তমান ঠিকানার পরিবর্তন হলে পরিচয়পত্র পরিবর্তনের দরকার হয় না।

পরিচয়পত্র সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন: ইসলামিক ফাউন্ডেশন, ৭ম তলা, আগারগাঁও, ঢাকা-১২০৭ ।




[ Return to Household Tips ]      [ Go Back ]