Bangladesh Tourism

রোমাঞ্চকর ফাতরার বন

কুয়াকাটার খুব কাছেই রোমাঞ্চকর এই ফাতরার বন। অনেকেই কুয়াকাটা বেড়াতে যান, কিন্তু ফাতরার বনে যান না বা হয়তো নামও শুনেননি। ওই বনে যাওয়ার জন্য ভালো ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা না থাকাটাও অবশ্য একটা কারণ হতে পারে। কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে ট্রলারে করে খুব সহজেই যাওয়া যায়। গরমের সময়টাতে সমুদ্রে ভয় পাওয়ার মতো যথেষ্ট উত্তাল ঢেউ থাকে। আর এটাও একটা অনাগ্রহের কারণ হতে পারে ফাতরার বনে যাবার। প্রায় দেড় ঘণ্টা ট্রলারে টানা চলার পর চোখে পড়বে সাত-আট কিলোমিটার বিস্তৃত সারি সারি গাছ আর ঘন বনজঙ্গল। দূর থেকে মনে হবে সবুজ বনের দ্বীপ। বনের কোলঘেঁষেই একটা খাল বনের গভীরে চলে গেছে। খালের মধ্য দিয়ে কিছু দূর এগোনোর পরই আমতলী ফরেস্ট রেঞ্জের বাংলো পড়বে। বনের মধ্যে সাজানো-গোছানো একটি পুকুর। এর পাশে বাংলোর মতো একটা বাড়ি। আর আশপাশে দু-একজন মানুষ। এই বনের মাঝেমধ্যে জেলেরা মাছ ধরতে আসে। এ ছাড়া মানুষ বা কোনো বন্যপ্রাণীর আনাগোনাও নেই। চারদিকে শুধুই ঘন বন। চারদিকে এত ঘন জঙ্গলে ভরা কল্পনাও করা যায় না। চারদিকে শুধুই নিস্তব্ধতা। ভয় পাবার মতো পরিবেশ হলেও রোমাঞ্চপ্রিয় মানুষদের কাছে খুবই ভালো লাগবে। গভীর জঙ্গলের ভেতর শান্ত-কোলাহলমুক্ত এত সুন্দর একটা বাংলো বাড়ি ছাড়া আর কিছুই নেই।

যাবেন কীভাবেঃ
ঢাকা থেকে সড়কপথে কুয়াকাটা যাওয়া যায়। কুয়াকাটায় থাকার জন্য বন বিভাগের রেস্টহাউস ও বেসরকারি হোস্টেল রয়েছে। কুয়াকাটা থেকে ট্রলারে করে ফাতরার বনে যেতে পারেন। ঘন্টা হিসেবে ট্রলার ভাড়া করে নিয়ে ঘুরে দেখে আসুন চমৎকার একটা বন্য পরিবেশ।



Return to Tourism    Return to List
Most Popular Spot




New Added Spots